রোহিত-বিরাটকে ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ শাস্ত্রীর

অনলাইন ডেস্ক

ভারতের হয়ে দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। কঠিন পরিস্থিতিতে টিকে থেকে কিংবা ঝড়ো ইনিংস খেলে দলকে বাঁচিয়েছেন অনেকবার। তবে বর্তমানে বাজে সময় পার করছেন এ দুই মহাতারকা। বর্ডার-গাভাস্কার ট্রফিতে দুজনই ব্যর্থ।

তাদের সমালোচনার পাশাপাশি একটানা ব্যর্থতার কারণে খেলা থেকে সরে দাঁড়ানোর দাবিও তুলছেন অনেকে। এমন পরিস্থিতিতে ক্যারিয়ার বাঁচানোর পরামর্শ দিলেন রবি শাস্ত্রী। জানালেন ঘরোয়া ক্রিকেট খেলাই একমাত্র উপায়।

তিনি বলেন, ‘জাতীয় দলের খেলা না থাকলে বিরাট ও রোহিতের উচিত ঘরোয়া ক্রিকেট খেলা এবং নিজেরা কী অবস্থায় আছেন সেটা বোঝা। দুইটি কারণে ঘরোয়া ক্রিকেট খেলা উচিত তাদের। প্রথমত আধুনিক প্রজন্মের প্লেয়ারদের সঙ্গে খেলার অভ্যাস হবে ও সিনিয়র প্লেয়ার হিসেবে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিতে পারবে জুনিয়রদের সঙ্গে।’

২০১৬ সালে শেষ ঘরোয়া ক্রিকেট খেলেন রোহিত, বিরাটের ক্ষেত্রে সেটা ২০১২।

২০২৪ সালে টেস্টে দুজনেরই ব্যাটিং গড় ২৫ এর নিচে। সম্প্রতি স্পিনের বিরুদ্ধেও সমস্যায় পড়েছেন তারা। সেটা থেকে বেরিয়ে আসতেও সাহায্য করবে ঘরোয়া ক্রিকেট বলেন শাস্ত্রী।

ভারতের এই প্রাক্তন কোচ বলেন, ‘ঘরোয়া ক্রিকেটেই সবচেয়ে বেশি সুযোগ পাওয়া যায় স্পিনের বিরুদ্ধে খেলার। উপমহাদেশের দল হলেও, ঘূর্ণি পিচে এখন আর সেরা নয় ভারত। বিপক্ষ দলে ভালো মানের স্পিনার থাকলে তারা বারবার সমস্যায় ফেলবে ব্যাটারদের। সম্প্রতি সেটাই হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights