শিবচরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
মাদারীপুর প্রতিনিধি:
বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত হয় কৃষকদলের। তারই অংশ হিসাবে মাদারীপুর জেলার শিবচরে উপজেলার ভদ্রাসন ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ভদ্রাসন ইউনিয়নের গনিরমোড় এলাকায় মাঠে এ কৃষক সমাবেশ করা হয়। শিবচর উপজেলা কৃষকদলের আহবায়ক রফিকুল ইসলাম টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যোগাযোগ বিষয়ক সম্পাদক এ্যাড. নাসীর উদ্দিন বেপারী। শিবচর উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের সদস্য সচিব মো: লিটন শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা কৃষকদলের সদস্য সচিব অহিদুজ্জামান খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক ওবায়দুর রহমান খান, যুগ্ম আহবায়ক উজ্জ্বল আলম যুগ্ম আহবায়ক মাহমুদ হোসেন সুমন।
এসময় বক্তারা কৃষকদের মানোন্নয়ন ও তাদের বিভিন্ন সহযোগিতার করবেন বলে জানান। এছাড়াও তারা বিগত সরকারের দুর্নীতি বিষয় বিভিন্ন বক্তব্য দেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভদ্রাসন ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল মাদবর, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ওয়াহীদ মীনা লাট্টু, ভান্ডারীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি কুতুবুল আলম, ভদ্রাসন ইউনিয়ন বিএনপির সাধার সম্পাদক মো: জামাল খালাসী, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রিপন মুন্সী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সভাপতি মাসুদুর রহমান, ইউনিয়ন ছাত্র দলের সভাপতি জুয়েল মাদবর প্রমুখ।
