ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার আঙিনা ব্রিজের উপর ট্রাক চাপায় মোটরসাইকেলের দুই আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার বিকাল পৌনে পাঁচটার দিকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুর শহর থেকে মোটরসাইকেলেযোগে গ্রামের বাড়ী বাহিরদিয়া যাচ্ছিল দুইজন। পথিমধ্যে একই দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজনের পরিচয় মিলেছে। তিনি হলেন মাচ্চর ইউনিয়নের বাহিরদিয়া এলাকার ইনজামুল। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মোটরসাইকেলের দুই আরোহীর ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করে।

কোতয়ালী থানার ওসি এম এ জলিল জানান, ট্রাকের চাপায় নিহত দুইজনের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়। ঘাতক ট্রাকের চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights