বগুড়ায় শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়ায় দারুল উলুম আল-ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের শীতবস্ত্র, টুপি, আতর, খেজুর, ম্যাসোয়াক ও চকলেটসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বৃন্দাবন পশ্চিমপাড়ায় এসব বিতরণ করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম।
বিতরণকালে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। তার নির্দেশে আমরা জেলার বিভিন্ন এলাকায় যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজ কোরআনের পাখিদের মাঝে বিভিন্ন উপহার তুলে দিচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহমুদ শরীফ মিঠু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান পলাশ, স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা সাইফুল ইসলাম, জহিরুল ইসলাম পলাশ, ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি রাঙ্গা, রেজ্জাকুল হায়দার রুনু, ওয়াহেদুর রহমান, ছাত্র নেতা সৈয়দ নাহিদ, শোয়েব ইসলাম অভি, আরেফিন খালিদ, ছোয়াদ মোস্তাক, রুকু, নিরব, রকি ও রিফা প্রমুখ।
শীতবস্ত্র বিতরণ শেষে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন দারুল উলুম আল-ইসলামিয়া মাদ্রাসার পরিচালক মুফতি মোহাম্মাদ উল্লাহ। পরে কোরআনের পাখিদের দুপুরের খাবার খাওয়ানো হয়। এর আগে মুফতি মোহাম্মাদ উল্লাহর নিকট জায়নামাজ তুলে দেন ভিপি সাইফুল ইসলাম।
