বিসিসির ছাঁটাইকৃত পরিচ্ছন্নতা কর্মীদের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ১৬০ জন পরিচ্ছন্নতা কর্মীকে ছাঁটাই করার প্রতিবাদসহ দুই দফা দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকরা। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল সিটি করপোরেশন শ্রমিক ইউনিয়নের সব শ্রমিক ও হরিজনের ব্যানারে মিছিল করা হয়। নগরীর বিবি পুকুরের পাড় থেকে শুরু করা মিছিলটি নগর ভবনে গিয়ে শেষ হয়। নগর ভবনের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল সিটি করপোরেশন শ্রমিক ইউনিয়ন সভাপতি হোসেন ঢালী।

এ সময় শ্রমিকরা বলেন, কোনো ধরনের কারণ দর্শানো কিংবা কোনো ধরনের নোটিশ না দিয়ে ১৬০ শ্রমিককে আকস্মিক ছাঁটাই করা হয়েছে। হঠাৎ চাকুরি চলে যাওয়ায় এখন তারা অসহায়। অন্য কোনো পেশার সাথে জড়িত না থাকায় তাৎক্ষণিক বিকল্প কিছু করারও সুযোগ নেই, তাই চাকুরি ফিরে পাওয়ার জন্য নগর ভবনের কর্মকর্তাদের দ্বারে দ্বারে গিয়েও ফিরে আসছেন তারা।

বক্তারা ছাঁটাইকৃতদের পুনঃবহালের পাশাপাশি ১ নভেম্বর থেকে সরকার নির্ধারিত বেতন প্রদানের দাবিও জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল সিটি করপোরেশন শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক সেলিম জোমাদ্দার, সদস্য মানিক লাল, কামরুল হোসেন, সানু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights