আজ ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

অনলাইন ডেস্ক

আজ রবিবার ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে রাজধানী ঢাকার বাতাস। এদিন বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে আইকিউ এয়ারের মানসূচকে ঢাকার বায়ুর মান ছিল ১৮৫। যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। সে সময় বায়ুদূষণে বিশ্বের ১২৪ নগরীর মধ্যে পঞ্চম অবস্থানে ছিল ঢাকা।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার নিয়মিত বায়ুদূষণ পরিস্থিতি তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে ধারণা দেয়।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। তবে স্কোর ১০১ থেকে ১৫০ থাকলে তা ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে ওই বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

সকাল সাড়ে ৯টায় এই প্রতিবেদন লেখার সময়ে বায়ুর মান ৪৭০ নিয়ে বায়ুদূষণে শীর্ষে ছিল পাকিস্তানের লাহোর। ৩৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল ভারতের দিল্লি। ২১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ছিল ভিয়েতনামের হ্যানয়। আর ১৮৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ছিল চীনের উহান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights