পঞ্চগড়ে বিজ্ঞান মেলা
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই স্লোগানে-নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পঞ্চগড়ে মাসব্যাপি তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) সকালে পঞ্চগড় জেলা স্টেডিয়ামে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী।
এ সময় এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আকতারুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন মেলায় জেলার পাঁচ উপজেলার ২৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
