মেডিকেল ভর্তি পরীক্ষার কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

মুক্তিযোদ্ধাসহ অন্যান্য কোটা বহাল রেখে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করায় চুয়াডাঙ্গায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এসময় তারা মেডিকেল ভর্তি পরীক্ষার কোটা বাতিলের দাবি জানান। সোমবার (২০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করে বৈষম্যবিরোধী ছাত্র-ছাত্রীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, কোটা সংস্কার আন্দোলনই ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভিত্তি। এই আন্দোলনের মাধ্যমেই কোটা প্রথার অবসান ঘটেছিল। তবে মেডিকেল ভর্তি পরীক্ষায় আমরা যে নতুন কোটা ব্যবস্থা দেখতে পেয়েছি, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এই কোটা ব্যবস্থাকে আবারও দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights