নিয়ন্ত্রণে এলো সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টের আগুন

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের পর লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আজ শনিবার সন্ধ্যায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোলরুম থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এদিকে, এই বিস্ফোরণ নিয়ে ঘটনাস্থল থেকে ব্রিফ করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) এস এম শফিউল্লাহ।
তিনি বলেন, ‘প্রাথমিক তদন্তে জানতে পেরেছি যে, প্রথমে প্ল্যান্টে রাখা একটি অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়। পরে একে একে অন্য সিলিন্ডারগুলোও বিস্ফোরিত হতে থাকে। এতে প্ল্যান্টে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।’

এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights