কাশিমপুরে সাংবাদিক কে হুমকি থানায় অভিযোগঃ
পুর মহানগর প্রতিনিধিঃ নেছার আহমদ এম এ
মহানগরের কাশিমপুর মেট্রোথানার ৪ নং ওয়ার্ড সারদাগন্জ এলাকার ইব্রাহিম মার্কেটের সামনে সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুতর আহন হন তিন সাংবাদিক।
সাংবাদিক মোঃ মাসুদ রানা (৩৮), জন্ম তারিখ- ২০/১০/১৯৮৫ইং, জাতীয় পরিচয় পত্র নং-১৪৫৫৬৫০২৭৩, পিতা-মৃত মোহাম্মদ আলী, মাতা-মৃত মোছাঃ চন্দ্র ভানু, সাং-শাহবাজপুর, থানা-কামারখন্দ, জেলা-সিরাজগঞ্জ, এ/পি কাশিমপুর ও কোনাবাড়ী থানা প্রতিনিধি-দৈনিক নয়াদিগন্ত, দপ্তর সম্পাদক-কাশিমপুর প্রেসক্লাব। অত্র থানায় হাজির হইয়া বিবাদী ১। মোঃ সাদেক আলী (৪৫), ২। মোঃ আঃ মালেক (৪৮), উভয় পিতা-মৃত মোহাম্মদ আলী, মাতা- মোসাঃ মালেকা বেগম, উভয় সাং-সারদাগঞ্জ ইব্রাহিম মার্কেট সংলগ্ন, ৪নং ওয়ার্ড, থানা-কাশিমপুর, গাজীপুর মহানগর’দ্বয়ের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ সাকিনস্থ ইব্রাহিম মার্কেট সংলগ্ন সারদাগঞ্জ মডেল মাদ্রাসার সামনে উক্ত বিবাদীদ্বয় ময়লা আবর্জনা ফালাইয়া জন দুর্ভোগের সৃষ্টি করে এবং ময়লা আবর্জনা ফালানোর কারনে উক্ত মাদ্রাসাটি বর্তমানে বন্ধ অবস্থায় আছে। উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া ইং-২৯/০২/২০২৪ তারিখ দুপুর অনুমান ১২.০০ ঘটিকার সময় কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ সাকিনস্থ ইব্রাহিম মার্কেট সংলগ্ন সারদাগঞ্জ মডেল মাদ্রাসার সামনে রাস্তার উপরে উক্ত বিষয়ে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে আমি ও আমার সঙ্গীয়-মোহনা টেলিভিশন, গাজীপুর জেলা প্রতিনিধি, জনাব মোঃ তারিকুল ইসলাম জুয়েল, রাজধানী টেলিভিশন, গাজীপুর জেলা প্রতিনিধি, মোঃ টিপু সুলতান আঃ কুদ্দুস, আমরা উক্ত ঘটনাস্থলে পৌঁছাইয়া ভিডিও ফুটেজ সংগ্রহ করাকালিন সময়ে উল্লেখিত বিবাদীদ্বয় তাহাদের সংবাদ সংগ্রহে বাধা প্রদান করে। তাহারা কারণ জানতে চাহিলে বিবাদীদ্বয় আমাদেরকে অকথ্য ও অশ্লীল ভাষায় গালিগালাজ করিতে থাকে। তখন তাহারা গালিগালাজ না করার জন্য অনুরোধ করিলে বিবাদীদ্বয় ক্ষিপ্ত ও চড়াও হইয়া আমাদেরকে এলোপাথাড়ীভাবে কিল ঘুষি লাথি চড় থাপ্পড় মারিয়া তাহাদের শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। ১নং বিবাদী মোঃ সাদেক আলী সাংবাদিক মাসুদের পকেটের মধ্যে থাকা নগদ-৮,৯৫০/-(আট হাজার নয়শত পঞ্চাশ) টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্রাদি জোরপূর্বকভাবে কাড়িয়া নেয়। তাহাদের ডাক-চিৎকার শুনিয়া আশেপাশের স্থানীয় লোকজন আগাইয়া আসিয়া বিবাদীদ্বয়ের কবল হইতে তাহাদের কে উদ্ধার করে। উক্ত বিষয়ে ভবিষ্যতে সংবাদ সংগ্রহ করিতে গেলে বিবাদীদ্বয় তাহাদের সময় সুযোগ বুঝিয়া তাহাদের খুন জখম করিবে এই মর্মে হুমকি প্রদান করিয়া দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এমতাবস্তায় বিবাদীদ্বয়ের ভয়ে আমরা চরম হতাশা ও নিরাপত্তাহীনতায় ভূগিতেছি। আমরা প্রাথমিক চিকিৎসা গ্রহন করিয়া আমি ঘটনার প্রত্যক্ষদর্শী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ সবাই এবিষয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে কাশিমপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মাসুদ রানা।
