লক্ষ টাকার ঘরভর্তি পণ্য ফ্রি দিচ্ছে মার্সেল, রয়েছে নিশ্চিত উপহার

অনলাইন ডেস্ক

সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৭ শুরু করেছে দেশের অন্যতম শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল। ক্যাম্পেইনের আওতায় ‘গ্র্যান্ড হাউজফুল অফারে’ মার্সেল ফ্রিজ, টিভি, এসি ও ওয়াশিং মেশিন কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই ক্রেতারা পেতে পারেন ১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশ ভাউচারে ঘরভর্তি বিভিন্ন পণ্য ফ্রি। রয়েছে নিশ্চিত উপহার।

অনলাইনে দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা প্রদানের লক্ষ্যে সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন চলছে মার্সেলের। এরই পরিপ্রেক্ষিতে সিজন ১৭-এ ‘গ্র্যান্ড হাউজফুল অফার’ শুরু করেছে মার্সেল। চলতি মাসের ১ তারিখ থেকে শুরু হওয়া এ সুবিধা থাকছে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

সম্প্রতি রাজধানীতে মার্সেল করপোরেট অফিসে আয়োজিত ডিক্লারেশন প্রোগ্রামে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৭’ ঘোষণা করেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ইভা রিজওয়ানা নিলু, মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ইনচার্জ ড. মো. সাখাওয়াৎ হোসেন এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান।
অনুষ্ঠানে জানানো হয়, মার্সেল ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও এসি কেনার সময় পণ্যটির ডিজিটাল রেজিস্ট্রেশন করা হচ্ছে। এরপর সম্পূর্ণ কম্পিউটারাইজড সিস্টেমে ক্রেতাদের মোবাইলে ক্যাশভাউচার কিংবা উপহারের এসএমএস যাচ্ছে। সংশ্লিষ্ট মার্সেল শোরুম ক্রেতাদেরকে তা বুঝিয়ে দিচ্ছে।

মার্সেলের হাউজফুল অফারের আওতায় গ্রাহকদের জন্য ঘরভর্তি ফ্রি পণ্যের মধ্যে রয়েছে ওয়াশিং মেশিন, ফ্রিজার ও এলইডি স্মার্ট টিভি ইত্যাদি। মার্সেল ফ্রিজ, এলইডি টিভি এবং ওয়াশিং মেশিনের জন্য নিশ্চিত পুরস্কার হিসেবে থাকছে ২০০ টাকা ক্যাশব্যাক। এছাড়া স্মার্ট টিভিতে থাকছে নিশ্চিত ১ বছরের ফ্রি বঙ্গওয়াল সাবস্ক্রিপশন কুপন। এসিতে রয়েছে ১ মাস থেকে সর্বোচ্চ ১ বছর পর্যন্ত বিদ্যুৎ বিল পাওয়ার সুযোগ এবং নিশ্চিত ২ থেকে ৩টি ফ্রি ক্লিনিং সার্ভিস। এছাড়াও পণ্য কেনায় গ্রাহকরা পেতে পারেন ৪০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ভাউচার।

ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে ক্রেতার নাম, ফোন নম্বর এবং পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য মার্সেলের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো মার্সেল সার্ভিস সেন্টার থেকে দ্রুত কাক্ষিত সেবা নিতে পারছেন গ্রাহকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights