ইরানে সামরিক বিমান বিধ্বস্ত, প্রাণে বাঁচলেন দুই পাইলট

অনলাইন ডেস্ক
ইরানের পশ্চিমাঞ্চলের হামাদান প্রদেশের কাবুদারাহাং শহরের কাছে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, দুর্ঘটনায় দুইজন পাইলট প্রাণে বেঁচে গেলেও তারা সামান্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

হামাদানের গভর্নরের রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক উপ-প্রশাসক বলেন, সৌভাগ্যক্রমে বিমান বিধ্বস্ত হওয়ার আগে দুই পাইলটই নিজেদের রক্ষা করতে সক্ষম হন।

উল্লেখ্য, কাবুদারাহাং শহরটি হামাদান প্রদেশের কেন্দ্র থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights