পৃথক অভিযানে আড়াই কোটি টাকার মাদকসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম ও ফেনীতে পৃথক দুটি অভিযান চালিয়ে প্রায় আড়াই কোটি টাকার মাদক উদ্ধার করেছে র‌্যাব। এসময় গ্রেপ্তার করা হয়েছে দুই মাদক ব্যবসায়ীকে। বুধবার নগরীর চান্দগাঁও থানার পূর্ব ফরিদা পাড়া এবং ফেনী সদর উপজেলার রামপুর এলাকা থেকে এক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজার সদর পান বাজার রোড এলাকার আবদুর রহমানের মেয়ে খুশি আক্তার প্রকাশ খুশিদা আক্তার (২৫) ও ফেনীর দাগনভূঁইয়া এলাকার নূর নবী হোসেনের ছেলে মোশারফ হোসেন (২৩)।

র‌্যাব জানায়, চান্দগাঁও থানার পূর্ব ফরিদা পাড়া এলাকার খুশিদার বাসার বেডরুমের খাটের নিচ থেকে ৩৬ হাজার ৩০০ পিস ইয়াবাসহ খুশি আক্তার প্রকাশ খুশিদা আক্তারকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে ফেনীর সদর রামপুর থেকে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১৮ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ মোশারফকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন ধরে তারা কক্সবাজার ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করত। এ দুটি ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights