রাজধানীর সায়েন্সল্যাবে ভবনে বিস্ফোরণ, আংশিক বিধ্বস্ত

অনলাইন ডেস্ক

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে একটি ভবনে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনতলা ভবনটির আংশিক বিধ্বস্ত হয়েছে।

রবিবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে এখনো হতাহতের কোনো খবর জানায়নি পুলিশ।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গণি সাবু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।
এদিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা মো. শাজাহান সিকদার।

তিনি জানান, সায়েন্সল্যাবের পাশে একটি তিনতলা ভবন আংশিক ধসে পড়েছে ও অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চার ইউনিট কাজ করছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights