শ্রীদেবী ও বনি কাপুরকে নিয়ে যে সত্য সামনে আনেন জাহ্নবী

অনলাইন ডেস্ক

কেমন ছিল শ্রীদেবী ও বনি কাপুরের সম্পর্ক? শ্রীদেবীর মৃত্যুর পর পরই তা নিয়ে শুরু হয়ে যায় জল্পনা। খোদ শ্রীদেবীর কাকা নাকি প্রথম জানিয়েছিলেন, শ্রীদেবী এই বিয়েতে মোটেও সুখী ছিলেন না। কম বেশি সবাই তা নিয়ে কথাও বলতেন। পরে খবর ছড়িয়ে পড়ে বলিউডে।

বনি কাপুর নাকি একবার শ্রীদেবীর গয়নাও চেয়েছিলেন বিক্রি করার জন্য। কিন্তু তেমনটা বাস্তবে ঘটতে দেননি খোদ শ্রীদেবী। এই নিয়েও নাকি চলত কলহ। তবে, বাবা মা-কে নিয়ে এমন মন্তব্যে একবার জল ঢালতে দেখা যায় শ্রীদেবী কন্যাকে। জাহ্নবী কাপুর প্রথম থেকেই স্পষ্টই জানিয়ে দেন, যে তার মা ও বাবার মধ্যে এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বর্তমান ছিল।

জাহ্নবী বলেন, আমি ছোট থেকে তা দেখেই বড় হয়েছি। আমাদের পরিবার প্রকৃতপক্ষে সুখী ছিল।

তবে কটাক্ষ সেকালেও কম ছিল না, বর্তমানেও কম নেই। যদিও তিনি নিজেই আবার দাবি করেন, তিনি কঠোর পরিশ্রমে বিশ্বাসী, এসব বিষয় কান দেন না। এখন আর এই বিষয়গুলো নিয়ে তিনি ভাবেন না। বর্তমানে ভাল কাজ করতে চান জাহ্নবী।

এই অভিনেত্রী জানান, তার সম্পর্কে যে ধরনের মন্তব্য ভাইরাল হতে দেখা যায়, সেই কথাগুলো কি আদৌ তিনি বলেছেন! তার বিষয় যা যা লেখা হয়, তা দেখে তিনি এক কথা অবাক। জানান, তাকে ঠকানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights