বিদেশি ছাড়া খেলতে নামা রাজশাহী থামল ১১৯ রানে

অনলাইন ডেস্ক

বিপিএলের ৩৪তম ম্যাচে বিদেশি খেলোয়াড় ছাড়া খেলতে নামা দুর্বার রাজশাহীকে অল্প ১১৯ রানে আটকে দিয়েছে রংপুর রাইডার্স। ফলে জয়ের জন্য ১২০ রান করতে হবে রংপুরকে।

রবিবার মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১১৯ রান তুলতে পেরেছে রাজশাহী।

বিদেশি ছাড়া মাঠে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় রাজশাহী। বিশেষ করে রংপুরের খুশদিল শাহ, রাকিবুল হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিনের নিয়ন্ত্রিত বোলিংয়ে দিশেহারা হয়ে পড়েন রাজশাহী ব্যাটাররা। সর্বোচ্চ ২৮* রান করেছেন সানজামুল ইসলাম। এই রান করতে তিনি খেলেছেন ২৮ বল। তিনি ছাড়া আর কোনো ব্যাটার বিশের ঘর স্পর্শ করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ২১ বলে ১৯ রান করেছেন আকবর আলী।

রংপুরের পক্ষে বল হাতে ৪ ওভারে ১৯ রানে ৩ উইকেট নিয়েছেন খুশদিল। এছাড়া রাকিবুল ও সাইফউদ্দিন নিয়েছেন ২টি করে উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights