হরমুজ প্রণালির কাছে সৌদি তেল কোম্পানির হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

অনলাইন ডেস্ক
হরমুজ প্রণালির পশ্চিমে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জন সৌদি নাগরিক নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।

রবিবার সৌদি আরবের পূর্ব উপকূলের রাস তানুরা এলাকায়, হরমুজ প্রণালির পশ্চিমে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দুর্ঘটনার কারণ উদ্‌ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অংশগ্রহণে তদন্ত শুরু হয়েছে।

এর আগে প্রায় চার মাস বন্ধ থাকার পর গত শুক্রবার উপসাগরীয় অঞ্চলে অবস্থিত রাস তানুরা তেল টার্মিনাল থেকে আবারও অপরিশোধিত তেল জাহাজে তোলা শুরু করে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি। সূত্র : রয়টার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights