সাত কলেজের সোমবারের চূড়ান্ত পরীক্ষা স্থগিত

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) অধিভুক্ত রাজধানী সরকারি সাত কলেজের সোমবারের সব চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রবিবার দিবাগত রাত ২টা ৪৪ মিনিটের দিকে ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা কলেজের অধ্যক্ষের আবেদনের প্রেক্ষিতে সাত কলেজের সোমবার (২৭ জানুয়ারি) এর সব পরীক্ষা স্থগিত করা হলো। এই পরীক্ষার তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় সোমবার ঢাবিতে সব ধরনের ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights