জাতীয়করণের দাবিতে শাহবাগে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা

প্রতিদিন ডেস্ক
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আবারও অবস্থান কর্মসূচি পালন করছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা।

সোমবার রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘর সংলগ্ন এলাকায় এ অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।

আন্দোলন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা আব্দুল হান্নান হোসেন বলেন, গতকাল সরকারের উচ্চ পর্যায়ের একটি টিম আমাদের সঙ্গে দেখা করেছেন। তারা বলেছেন, আজকে দিনের মধ্যে মন্ত্রণালয় থেকে এ বিষয় একটি সিদ্ধান্ত আসবে। আমরা আমাদের অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করছি। যদি আজকের মধ্যে মন্ত্রণালয় থেকে বিষয়টি সুরাহা না করে তাহলে সামনে বড় আন্দোলনের ডাক আসতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights