শৈশবের ক্লাবেই ফিরছেন নেইমার?

অনলাইন ডেস্ক

শৈশবের ক্লাব সান্তোসে ফিরছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। ক্লাবটির সঙ্গে নেইমার মৌখিক চুক্তিতে পৌঁছেছেন বলে জানিয়েছেন ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। আশা করা যাচ্ছে এই সপ্তাহে চুক্তিটি চুড়ান্ত হবে।

ইএসপিএন সূত্রমতে, নেইমার সান্তোসের সঙ্গে ছয় মাসের চুক্তি স্বাক্ষর করবেন, যাতে পরে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে।

ক্লাবটির সঙ্গে চুক্তি সম্পন্ন হলে খুব দ্রুতই ব্রাজিল যাবেন নেইমার। আর ৫ ফেব্রুয়ারির মধ্যে তার সান্তোসে অভিষেক হতে পারে।

সৌদি আরবের ক্লাব আল হিলালের রোস্টারে থাকলেও নেইমারকে সৌদি প্রো লিগের জন্য নিবন্ধন করা হয়নি। জানুয়ারিতে আল হিলাল কোচ জর্জে জেসুস বলেছিলেন, আমরা যে পর্যায়ে খেলে অভ্যস্ত, ব্রাজিলিয়ান তারকা সেই পর্যায়ে খেলতে পারবে না।

শুধু এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারার মতো অবস্থায় আছেন তিনি।

এর পর থেকেই নেইমার বিকল্প ঠিকানা খুঁজছেন। বার্সেলোনাকে প্রস্তাব দিয়েও হতাশ হতে হয়েছে তাকে। মাঝে ইন্টার মিয়ামির নামও শোনা যাচ্ছিল। তবে এবার সব ছেড়ে শৈশবের ক্লাবেই ফিরছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights