করণ জোহারের যে আচরণে কথা বলা বন্ধ করেন কারিনা

অনলাইন ডেস্ক

ক্যারিয়ারের শুরু থেকেই কারিনা কাপুর খানের সঙ্গে করণ জোহারের গলায় গলায় ভাব। করণ জোহারের সিনেমা ‘কাভি খুশি কাভি গাম’-এ যেভাবে কারিনাকে উপস্থাপনা করা হয়েছিল, তা এক কথায় বলতে গেলে সবার স্মৃতিতে আজও বর্তমান। তবে জানেন কি, কারিনার এই সিনেমার পরই করণের সঙ্গে দীর্ঘদিন কথা বলা বন্ধ রেখেছিলেন? অনেকেই হয়তো জানেন ‘কাল হো না হো’ সিনেমার প্রস্তাব গিয়েছিল কারিনার কাছে। তবে কেন তিনি সেই সিনেমা করেননি?

করিনা জানান, তিনি যখন ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমার প্রস্তাব গ্রহণ করেছিলেন, তাকে প্রায় তেমন কিছু টাকা দেওয়া হয়নি বললেই চলে। খুব সামান্যই পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। তবে তাকে কথা দেওয়া হয় যে, পরবর্তী সিনেমায় তা পুষিয়ে দেওয়া হবে।

শোনা যায়, কারিনা নাকি পরবর্তী সিনেমার প্রস্তাব পেয়ে শাহরুখ খান যে পরিমাণ পারিশ্রমিক পেয়েছিলেন, ঠিক তেমনই পারিশ্রমিক দাবি করেছিলেন। এতে করে করণ জোহার কোনো সায় দেননি বলেই দাবি করেন করিনা। এতে করে ওই সময় কারিনা ‘মুঝসে দোস্তি করোগি’ সিনেমার প্রস্তাব গ্রহণ করেন।

এরপর দীর্ঘদিন পর তিনি স্থির করেছিলেন যে, আবারও করণ জোহারের সঙ্গে কথা বলবেন। সব মিটমাট করে নিয়ে এখন আবারও তারা বলিউডের অন্যতম কাছের মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights