পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ

অনলাইন ডেস্ক

পঞ্চগড়ের তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রির ঘরে। এতে করে এ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ভোর থেকে ঘন কুয়াশার আবরণে ঢাকা পড়েছে এ হিমাঞ্চল। তবে কুয়াশা ভেদ করে দেখা গেছে সূর্যের মুখ।

বৃহস্পতিবার সকাল ৯টায় পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, গত তিন দিন ধরে ১০ ডিগ্রির ঘরে তাপমাত্রা রেকর্ড হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

তিনি জানান, জেলায় গতকাল বুধবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। গত মঙ্গলবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১০.৭ ডিগ্রি সেলসিয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights