মৌলভীবাজারে ইটভাটাকে জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় মাটি বহন করে রাস্তা নষ্ট করায় সুরমা ব্রিকফিল্ডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার ডুলিপাড়া এলাকায় অবস্থিত ব্রিকফিল্ডকে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।
তিনি জানান, মাটি বহন করে রাস্তা নষ্ট করায় সুরমা ব্রিকফিল্ডকে এ জরিমানা করা হয়েছে। উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights