নওগাঁয় কৃষক সমাবেশ
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার পাহাড়পুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সফাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি হযরত আলী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল।
এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষক দলের সভাপতি সুলতান মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক মতিউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
