ফেনীতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত, গুরুতর আহত ৩

ফেনীর সোনাগাজী মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষ্মীপুর তিন রাস্তার মোড়ে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

রবিবার সকাল সাড়ে ৭টার দিকে ওই স্থানে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে লক্ষ্মীপুর তিন রাস্তার মোড়ে বিপরীত দিক থেকে আসা সিএনজি কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নিজাম উদ্দিন নামে একজন ঘটনাস্থলে মৃত্যুবরণ করে এবং তিনজন ঘটনাস্থলে গুরুতর আহত হন।

পুলিশ ও স্থানীয়রা আহতদের ফেনী সদর হাসপাতালে পাঠিয়েছেন। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।

সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন্দ দুর্ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights