একুশে বইমেলায় মাহবুব এলাহীর প্রথম কাব্যগ্রন্থ “বেনামি বিসর্জন”
অমর একুশে বইমেলা ২০২৫-এ মাহবুব এলাহী তাঁর প্রথম কাব্যগ্রন্থ “বেনামি বিসর্জন” নিয়ে এসেছেন। কবিতার মধ্যে প্রেম এবং বিরহের সুরে প্রকৃতি, সমাজের শ্রেণি বৈষম্য এবং মানবতাবাদকে একাকার করে তিনি সৃষ্টি করেছেন এক নতুন ছন্দ।
মানুষের জীবনে প্রেম-বিরহ এক নৈমিত্তিক ঘটনাপ্রবাহ, আর এই দুইয়ের মাঝে কবি দেখা দিয়েছেন প্রকৃতির তৃতীয় চক্ষু হিসেবে। প্রকৃতির উপস্থিতি কবির কাব্য জগতে সৃষ্টির নতুন পাথেয়, যেখানে আমিত্ব বিলীন হয়ে যায় এবং এক নতুন সুরের জন্ম হয়। এই সুরে শোনা যায় সমাজের নিগ্রহ, মানবতার কথা।
কবির কবিতাগুলো প্রেম-বিরহের সাধারণ কথামালা মনে হলেও তার মাঝে রয়েছে গভীর চিন্তার খোরাক। মাহবুব এলাহীর বিশ্বাস, তার লেখা প্রতিটি শব্দ মানুষের মগজে চেতনার নতুন আলো জ্বালাবে।
এবং নতুন এই কাব্যগ্রন্থটি এবারের অমর একুশে বইমেলায় নব সাহিত্য প্রকাশনীর (৭৪৩-৭৪৪ নং) স্টলে পাওয়া যাবে।
মাহবুব এলাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। তার লেখালেখির মূল বিষয়বস্তু মানব মনস্তত্ত্ব, ধর্ম, প্রকৃতি এবং প্রেম। তিনি ইতোমধ্যে “ফুলদানি”, “দেবী”, “অপমৃত্যু”, “গোর”, এবং “জন্মদিন” নামক ছোট গল্প এবং “ধর্ম বনাম রাজনীতি” নামক প্রবন্ধ রচনা করেছেন।
