ইজতেমার মুসল্লিদের স্বার্থে রেলপথ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ব্লকেড প্রত্যাহার

অনলাইন ডেস্ক

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের এক দফা দাবিতে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি কিছুটা শিথিল করেছেন শিক্ষার্থীরা। এতে মহাখালী রেলক্রসিং এলাকা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ কর্মসূচির আওতামুক্ত ঘোষণা করেছেন তারা। বিশ্ব ইজতেমার মুসল্লিদের ভোগান্তির বিষয়টি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ রবিবার দুপুর সাড়ে ১২টায় কলেজের সামনে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী আলি আহমদ।

তিনি বলেন, বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত ছিল আজ। এতে সারাদেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। তাদের কথা চিন্তা করে আজকের জন্য আমরা রেলপথ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করেছি। কিন্তু নর্থ সিটির ভেতরে অন্য সড়কগুলোতে ব্লকেড কর্মসূচি চলমান থাকবে।

এদিকে, দুপুর ১২টার দিকে তিতুমীর কলেজের প্রধান ফটকের সামনের গুলশান-মহাখালী এবং মহাখালী-গুলশান যাওয়ার রাস্তা বাঁশ ফেলে বন্ধ করে দেন তারা। এতে গুলশান ও মহাখালী সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। শিক্ষার্থীদের অবরোধে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights