নীলফামারীতে জাসাসের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
নীলফামারী প্রতিনিধি
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা(জাসাস) নীলফামারীর উদ্যোগে দুইশ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে পৌর বাজারস্থ বিএনপি কার্যালয়ে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার ও বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম।
জেলা জাসাসের আহবায়ক আসলাম হায়াত মিল্টন ও সদস্য সচিব আবুল হাসনাত রাসেল, জাসাস সদর উপজেলার সভাপতি আওরঙ্গজেব সুজন ও জেলা জাসাসের মহিলা বিষয়ক সম্পাদক কামরুন্নাহার ববি এ সময় উপস্থিত ছিলেন।
