যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন ফখরুল-খসরু

মার্কিন কংগ্রেস আয়োজিত ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ কমিটির আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে যাচ্ছে বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল। সফরকালে দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সন্ধ্যা সাড়ে ছয়টায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে ওয়াশিংটনের উদ্দেশে রওনা হন তারা।

এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধিত্ব করবেন তার কন্যা জাইমা রহমান।

আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠান হবে। গত ১১ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে মার্কিন কংগ্রেসের আয়োজিত ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ কমিটি চিঠি দিয়ে আমন্ত্রণ জানায়। এ অনুষ্ঠান যুক্তরাষ্ট্রের জাতীয় ও আন্তর্জাতিক নেতাদের মধ্যে সংলাপের একটি প্ল্যাটফর্ম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights