বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ধনী-গরিব বৈষম্য থাকবে না : খোকন

নরসিংদী প্রতিনিধি

বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে বাংলাদেশে ধনী-গরিব বৈষম্য থাকবে না। আওয়ামী লীগের আমলে ধনী আরো ধনী হয়েছে। গরীব আরো গরীব হয়েছে। আওয়ামী লীগ এই বৈষম্য তৈরি করেছে।

আজ সোমবার বিকেলে নরসিংদী পৌরসভা প্রাঙ্গণে বিএনপির উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের আমলে জবাবদিহিতা ছিল না। তারা টাকা লুট পাট করে ২৭ লক্ষ কোটি টাকা বিদেশে পাঠিয়ে দিয়েছে। হাজার লক্ষ কোটি টাকা বৈদেশিক ঋণের বোঝা রয়েছে। ৬ লক্ষ কোটি টাকা ঋণ খেলাপি রয়েছে। হাজার হাজার কোটি টাকা শেখ হাসিনার ছেলে-মেয়ে ও পরিবারের সদস্যরা বিদেশে নিয়ে গেছে।

জনগণ মৌলিক অধিকার বাস্তবায়ন করা হবে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ লুটপাট করে দেশকে ধ্বংস করেছে। বিএনপি দেশ গড়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করেছে। আওয়ামী লীগের অপকর্মের ফলেই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে আর রাজনীতিতে দেখতে চায় না।

নরসিংদী শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামালের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূইয়া, আকবর হোসেন, আমিনুল হক বাচ্চু, যুবদল সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কবির হোসেন, যুবদল নেতা সুমন চৌধুরী, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির রনিসহ বিএনপির অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights