৯ বছর পর ফের মুক্তি, বক্স অফিসে ঝড় তুলছে যে সিনেমা

অনলাইন ডেস্ক

বড়পর্দায় মুক্তির পর সেভাবে সফলতা পায়নি ‘সানাম তেরি কাসাম’। তবে টিভির পর্দায় আসার পর দর্শক মহলে ব্যাপক ঝড় তুলেছে যে সিনেমাটি। রোমান্টিক-ড্রামা ঘরানার সিনেমাটি ৯ বছর পেরিয়েও দর্শক হৃদয়ে সাড়া ফেলছে।

এবার তাই নতুন করে আবারও মুক্তি দেওয়া হলো সিনেমাহলে। আর তাতেই বাজিমাত। বক্স অফিসেও মিলেছে সফলতা।

২০১৬ সালের ফেব্রুয়ারি মাসেই বড়পর্দায় মুক্তি পেয়েছিল ‘সানাম তেরি কাসাম’। পরিচালনার করেছিলেন সালমান খানের ‘লাকি’সিনেমার পরিচালক রাধিকা রাও এবং বিনয় সাপরু। বলিউডের তৎকালীন এই নতুন জুটি বক্স অফিসে ম্যাজিক দেখাতে পারেনি।

কিন্তু যত দিন গেছে, সিনেমাটি ধীরে ধীরে মন জয় করে নিয়েছে দর্শকের। হর্ষবর্ধন- মাওরার জুটিও দর্শকমনে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে অদ্ভুতভাবে।

সম্প্রতি এই সিনেমা ফের একবার মুক্তি পেয়েছে বড়পর্দায়। এ দফায় মাত্র চার দিনে সিনেমাটি আয় ছাড়িয়ে গেছে আগের লাইফটাইম আয়কেও। তিন দিনে সিনেমাটি আয় করেছে ১৮.৫ কোটি রুপি। অথচ ৯ বছর আগে মুক্তির পর সিনেমার মোট আয় ছিল মাত্র ৯ কোটি রুপি!

এদিকে, সিনেমাটির দ্বিতীয় ইনিংসের সাফল্যে হর্ষবর্ধনকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকা জন আব্রাহামও। ইনস্টাগ্রাম স্টোরিতে সিনেমার পোস্টারের ছবির সঙ্গে জন লেখেন, ‘শেষমেশ তোমার পাওনাটা তুমি পেলে হর্ষবর্ধন।’

দীপক মুকুটের প্রযোজনায় বলিউডের এই রোমান্টিক-ড্রামা সিনেমাতে তেলুগু ফিল্মস্টার হর্ষবর্ধন রানের সঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছিল পাক মডেল-অভিনেত্রী মাওরা হোকেনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights