নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার ৪০

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাদেশের মতো নারায়ণগঞ্জেও ‘অপারেশন ডেভিল হান্ট’ ও পুলিশের বিশেষ অভিযানে ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন নারায়ণগঞ্জ জেলা ওলামা লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো. সোহান (২৫), সোনারগাঁ পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রনি হাসান (৩২), সোনারগাঁ থানা ছাত্রলীগের সক্রিয় কর্মী শফিউর রহমান হিরন (২২), আড়াইহাজারের বগাদী এলাকার খাইরুদ্দিন ইমন (২৪), কল্যান্দী এলাকার রিফাত হাসান (২০), কামরাঙ্গীরচর এলাকার হোসাইন গাজী (২১), বগাদী এলাকার সোহাগ (২২), বগাদী কান্দাপাড়া এলাকার মোসাদ্দেক হোসেন (২৪), সোনারামপুর এলাকার জুয়েল রানা (৩৬), আবু মুছা (৩৮), ব্রাক্ষণবাড়িয়ার বাঞ্ছারামপুরের লিটন (৩২), জগনাথপুর এলাকার কামাল উদ্দিন (৫০), বাঞ্ছারামপুরের মাহাবুব হাসান (৩৮), রাসেল (২৪), নারায়ণগঞ্জ সদরের নতুন পালপাড়া এলাকার রুবেল (৪৫), সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন (৩২), সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সক্রিয় সদস্য নুর হোসেন (২৫), মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন (৫২), রূপগঞ্জ যুবলীগের সক্রিয় কর্মী ইসমাইল হোসেন (৩৪), আড়াইহাজার পৌরসভা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হারুণ অর রশীদ (৪৪)। আর বাকি আসামিদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলায় আরও ২০জনকে গ্রেফতার করা হয়। তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights