মৌলভীবাজারে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ১৭

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারে চলছে অপারেশন ডেভিল হান্ট। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সারাদেশে একযোগে পরিচালিত হচ্ছে এ অপারেশন। বিশেষ এই অভিযানের অংশ হিসেবে মৌলভীবাজার জেলায় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ১৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

সকালে এ তথ্য নিশ্চিত করেন জেলার পুলিশ সুপার (এসপি) এমকেএইচ জাহাঙ্গীর হোসেন।
জেলা পুলিশ জানায়, বুধবার রাতে জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ১৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে উলে­খযোগ্যরা হলেন পশ্চিমি জুড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাজান মিয়া, বড়লেখা উপজেলার দক্ষিন ভাগ ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহাব উদ্দীন,যুবলীগ নেতা আসলাম ইদ্দীন,নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৮ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights