সুদের টাকা না পেয়ে খুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরীর পশ্চিম ষোলশহর এলাকায় সুদের টাকা না পেয়ে এক বৃদ্ধাকে খুন করেছে ভাগ্নি জামাই। এ ঘটনায় রবিবার অভিযান চালিয়ে লিটন কান্তি দে নামে বৃদ্ধার ভাগ্নি জামাইকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ফটিকছড়ি উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার লিটন রাউজান উপজেলার নতুন হাট মিলন মাস্টারের বাড়ির কাজল কান্তি দের ছেলে।

পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, জিজ্ঞাসাবাদে লিটন জানিয়েছে শুক্রবার খাবারে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে উত্তমকে অচেতন করা হয়। রাত সাড়ে ১১টার দিকে মঞ্জু দেবকে ঘাড়ে আঘাত করে এবং শ্বাসরোধ করে খুন করে। শনিবার সকালে সে পালিয়ে রাঙামাটি চলে যায়, বিকালে রাউজানে নিজের বাড়িতে চলে আসে এবং রাতে ফটিকছড়িতে বোনের বাড়িতে আত্মগোপনে ছিল।
তিনি বলেন, লিটনের কাছ থেকে মঞ্জু দেব প্রথম দফায় ৯০ হাজার টাকা, ২য় দফায় ৫০ হাজার টাকা নিয়েছিল। গত ১২ ফেব্রুয়ারি লিটনকে টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু টাকা দিতে পারেনি মঞ্জু দেব। যার কারণে সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্বীকার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights