আবারও নিয়োগ বাতিল হওয়া শিক্ষকদের অবরোধ, পুলিশের জলকামান

অনলাইন ডেস্ক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে টানা অষ্টম দিনের মতো আন্দোলন করছেন প্রার্থীরা।

আজ বৃহস্পতিবার সকাল থেকে তারা রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। দুপুর ১টার পর শাহবাগ মোড় অবরোধ করেন তারা। তারপর পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে জলকামান নিক্ষেপ করেছে।

সরেজমিন দেখা যায়, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে সড়কে অবস্থান নিয়েছেন। সেখানে তাদের ঘিরে রাখা হয়েছে।

আন্দোলনরত শিক্ষকরা বলেন, ‘আমরা মেধা দিয়ে সুপারিশপ্রাপ্ত হয়েছি। পুলিশ ভেরিফাই করেই আমাদের নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের কেন আন্দোলন করতে হবে। আমাদের দাবি মানতে হবে। আমরা সাত দিন ধরে একটি যৌক্তিক দাবির জন্য আন্দোলন করছি। কোনো উপদেষ্টা কথা বলছেন না।’

টানা ৮দিন এভাবেই রাজপথে আন্দোলন করে আসছেন নিয়োগপত্র পেয়েও যোগদানের আগেই চাকরি হারানো ৬ হাজার ৫৩১ জন সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষক।

এর আগে, বুধবার (১২ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে আন্দোলন চলাকালে সন্ধ্যার আগে নিয়োগপ্রত্যাশীরা ঘোষণা দেন বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি ‘জাস্টিস ফর টিচার’, ‘লং মার্চ টু ঢাকা’ শুরু হবে। ৬ হাজার ৫৩১ জনের যোগদান নিশ্চিত করতে এই কর্মসূচি দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights