গাইবান্ধায় তাঁতী দলের প্রতিবাদ সমাবেশ
গাইবান্ধা প্রতিনিধি:
বাংলাদেশ তাঁতী দল কেন্দ্রীয় কমিটির আহবায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে গাইবান্ধায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে গাইবান্ধা শহর ও সদর উপজেলা তাঁতী দলের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু। এতে প্রধান বক্তা ছিলেন জেলা তাঁতী দলের আহবায়ক আ.স.ম. সাজ্জাদ হোসেন পল্টন।
সদর উপজেলা তাঁতী দলের আহবায়ক মোস্তাফিজুর রহমান খানের সভাপতিত্বে এত্যে বক্তব্য দেন জেলা বিএনপির প্রচার সম্পাদক মোস্তাক আহমেদ মোস্তাক, সদর উপজেলা তাঁতীদলের সদস্য সচিব ইউনুস আলী আকন্দ, আলম সরকার, মোখলেছুর রহমান, মোস্তাফিজুর রহমান ভুটটু, বৈজু খান, মাসুদ রানা, এটিএম ফেরদৌস পাভেল, খোকা মিয়া প্রমুখ।
বক্তারা বাংলাদেশ তাঁতীদল কেন্দ্রীয় কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজী মজিবুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানান। প্রতিবাদ সমাবেশ সঞ্চালনা করেন শহর তাঁতীদলের আহবায়ক তৌহিদুর রহমান তুহিন।
