সেন্টমার্টিনে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত ৮টায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক সেন্টমার্টিন দ্বীপের পশ্চিম পাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে নীলাচল রিসোর্ট সংলগ্ন সী-বীচ এলাকায় তল্লাশী চালিয়ে জিও ব্যাগের নীচে অভিনব কায়দায় লুকায়িত একটি কালো ব্যাগ হতে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত ইয়াবা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে সমন্বয় করতে ধ্বংসের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights