সাতক্ষীরা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ভুট্টো, সদস্যসচিব সজীব

সাতক্ষীরা প্রতিনিধি
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাতক্ষীরা জেলা শাখার তিন সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার রাতে ফেসবুকে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড পেজে বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়।

এতে কমিটির আহ্বায়ক হয়েছেন সাতক্ষীরা জর্জ কোর্টের এডিশনাল পিপি (অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, সদস্যসচিব হয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন আনারুল ইসলাম।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এই কমিটি অনুমোদন দেন। ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights