মেহেরপুরে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ১৩
মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরে অপারেশন ডেভিল হান্টে ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- মুজিবনগর উপজেলার মোনাখালি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু নাইম ডালিম মেম্বর, হরিরামপুর গ্রামের শরিফ, মেহেরপুর শহরের জাহিদ হোসেন, লালন শেখ, মায়ামারি গ্রামের রশিদ, সাহেবপুর গ্রামের শরিফুল ইসলাম, লিয়াকত মোল্লা, আলতাব ও আলতাবের ছেলে সাজু, বলিয়ার পুর গ্রামের আবুল কালাম ও খোকসার সাজ্জাদ হোসেন।
মেহেরপুর পুলিশ সুপার মাকসুদা খানম পিপিএম এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
