চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ চার ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন-মারুফ আহমেদ, মো সোহেল, রাজিয়া বেগম ও মাহফুজা খাতুন।

মঙ্গলবার রাতে বাঁশখালী থানাধীন পুইছড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights