গাইবান্ধায় ফ্যাসিস্ট আ. লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় অপারেশন ডেভিল হান্ট চলাকালে পৃথক অভিযানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মাসুদ রানা (৫০)। তিনি শহরের খানকাশরীফ এলাকার মৃত মোখলেছার রহমানের ছেলে। অন্যজন হলো- নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা শাখার সহ-সভাপতি খন্দকার তানভীর আহমেদ (৩০)। তিনি শহরের সদর হাসপাতাল রোডের খোকা মিয়ার ছেলে।

আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার। এর আগে রবিবার দিবাগত রাতে শহর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ওসি শাহিনুর ইসলাম জানান, ডেভিল হান্টের অংশ হিসেবে রবিবার রাতে শহরের ১নং রেলগেট এলাকা থেকে মাসুদ রানা ও তানভীর আহমেদকে হাসপাতাল রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃত দুজনই এজাহারভুক্ত আসামি। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights