খুলনা মহানগর বিএনপির সম্মেলন: সভাপতি মনা, সম্পাদক তুহিন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে অ্যাডভোকেট শফিকুল আলম মনা সভাপতি ও শফিকুল আলম তুহিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার বিকালে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে শফিকুল আলম মনা ২৯৯ ভোট, তারিকুল ইসলাম জহির ১৮৯ ভোট ও শাহাজি কামাল টিপু ৩ ভোট পেয়েছেন। ৬টি ভোট বাতিল হয়েছে। সাধারণ সম্পাদক পদে শফিকুল আলম তুহিন ২৮৮ ভোট, নাজমুল হুদা চৌধুরী সাগর ২০৩ ভোট ও কাজী মাহমুদ আলী ২ ভোট পেয়েছেন। ৬টি ভোট বাতিল হয়েছে।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী ৬ প্রার্থীর মধ্যে মহানগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শেখ সাদী ৩৭০ ভোট, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদ পারভেজ বাবু ২৬০ ভোট ও সাবেক ছাত্রদল নেতা হাসানুর রশিদ মিরাজ ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

অন্য তিন প্রার্থীর মধ্যে মহানগর যুবদলের সাবেক সভাপতি মাহবুব হাসান পিয়ারু ১৭৬ ভোট, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শের আলম সান্টু ১০৬ ভোট ও সাবেক যুবদল নেতা তারিকুল ইসলাম তারেক ৭৮ ভোট পান। ৪টি ভোট বাতিল করা হয়েছে।

ভোটগণনা শেষে রাতে খুলনা সার্কিট হাউজ ময়দানের মঞ্চে ফলাফল ঘোষণা করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights