ধামরাইয়ে মাদক বিরোধী মহাসমাবেশ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে মাদক বিরোধী মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে এ সমাবেশের আয়োজন করে ঢাকা জেলা মাদকদ্রব্য অধিদপ্তর।

এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় এমপি বেনজীর আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অতিরিক্ত পরিচালক জাফরুল্ল্যাহ কাজল, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা, সিরাজ উদ্দিন, সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা জেলা উত্তরের পরিদর্শক নুসরাত জাহান প্রমুখ।
মহাসমাবেশে সভাপত্বি করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালন মোঃ বাহা উদ্দিন। অনুষ্ঠানে বিভিন্ন হাই স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights