সখীপুরে কিডনি দিবস উপলক্ষে শোভাযাত্রা
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
বিশ্ব কিডনি দিবস উপলক্ষে টাঙ্গাইলের সখীপুরে বর্ণাঢ্য শোভা যাত্রার আয়োজন করে কিডনি ক্যাম্পস ও ডায়ালাইসিস সেন্টার সখীপুর। বৃহস্পতিবার সকালে ঢাকা-সখীপুর সড়কের মোখতার ফোয়ারা চত্বর থেকে হাসপাতাল গেইট পর্যন্ত এ শোভা যাত্র প্রদক্ষিণ করে। এতে মেডিকেল অফিসার ডা. সাবিহা আক্তার রুমি, ডায়ালাইসিস সেন্টারের সহকারী ম্যানেজার আবু তাহের সরদার, ডায়ালাইসিস ইনচার্য লোকমান হোসাইন, তানভীর আহমেদ, মধুসুদন প্রমুখ অংশ নেয়। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশ নেয়।
