গলাচিপায় যুব উৎসব অনুষ্ঠিত

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় মৎস্য অধিদপ্তরাধীন সাসটেইনেবল কোস্টাল এ্যান্ড মেরিন ফিসারিজ প্রজেক্ট (এসসিএমএফপি) কম্পোনেন্ট-৩- কমিউনিটি এম্পাওয়ারমেন্ট এন্ড লাইভলিহুড ট্রান্সফরমেশান ‘যুব উৎসব-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ), গলাচিপা ক্লাস্টার এর আয়োজনে এবং উপজেলা মৎস্য অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় প্রকল্প এলাকার যুব ও মৎস্যজীবীবৃন্দের অংশগ্রহণে এ উৎসব অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জেয়াদুল কবির। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মেজবাহ উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন সুলতানা, পানপট্টি ইউপি চেয়ারম্যান মো. মাসুদ রানা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights