আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করলেন সাবেক দুই মার্কিন রাষ্ট্রদূত
অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করলেন সাবেক দুই মার্কিন রাষ্ট্রদূত
রাজধানী ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন সাবেক দুই মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানিলোভিজ।
বুধবার বেলা ১১টার দিকে তারা ট্রাইব্যুনালে আসেন এবং চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সঙ্গে বৈঠক করেন।
এ সময় চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে দুপুর সোয়া ১২টার দিকে মার্কিন সাবেক দুই রাষ্ট্রদূত ট্রাইব্যুনাল ত্যাগ করেন।
