সাবেক এমপি এম এ মালেক গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত ও নিহতদের স্বজনদের দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মালেককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (০৫ মার্চ) রাতে রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনূর কবির গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গ্রেফতার এম এ মালেক ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য এবং ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

পুলিশ জানায়, আন্দোলন চলাকালে হামলার ঘটনায় আহত ও নিহতদের স্বজনেরা একাধিক মামলা দায়ের করেছেন। এমন চারটি মামলার আসামি এম এ মালেক।

মামলা দায়ের হওয়ার পর থেকে তাকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। অবশেষে বুধবার গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

শাহীনূর কবির গণমাধ্যমকে বলেন, আশুলিয়া থানার ছাত্র-জনতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সাবেক সংসদ এম এ মালেককে বুধবার রাতে রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ধামরাই ও আশুলিয়া থানায় চারটি হত্যা মামলা রয়েছে।

বৃহস্পতিবার রিমান্ড চেয়ে তাকে ঢাকার আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights