নোয়াখালীতে নারী দিবসে নারীর স্বাস্থ্য অধিকার নিশ্চিতের দাবি

নোয়াখালী প্রতিনিধি

“সর্বজনীন স্বাস্থ্য সেবা বাস্তবায়নে নারীর স্বাস্থ্য অধিকার নিশ্চিত হোক” এই প্রতিপাদ্যকে নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়। নোয়াখালী নারী অধিকার জোট, এনআরডিএসসহ জেলার বিভিন্ন উন্নয়ন সংগঠনের উদ্যোগে এনআরডিএস মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র বিনোদপুরে জেলার নারী অধিকার ও মানকাধিকার কর্মী, উন্নয়ন কর্মী, শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

নোয়াখালী নারী অধিকার জোটের আহবায়ক লায়লা পারভিনের সভাপতিত্বে এবং মনোয়ারা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনআরডিএসের নির্বাহী প্রধান আবদুল আউয়াল, পশ্চিমবঙ্গের গান্ধী বিচার পরিষদের সদস্য রঞ্জিত সরকার, গান্ধী আশ্রম ট্রাস্টের পরিচালক রাহা নবকুমার, বন্ধনের নির্বাহী প্রধান আমিনুজ্জামান মিলন, নোবিপ্রবির শিক্ষক শাহানারা রহমান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদা পারভিন, উন্নয়ন কর্মী তন্দ্রা বড়ুয়া।

অনুষ্ঠানে বক্তারা নারী স্বাস্থ্য অধিকারের নিশ্চিত করতে নীতি সংশোধন, কৌশল ও পরিকল্পনা প্রণয়ন এবং নতুন কর্মসূচি তৈরির করা প্রয়োজনতা নিয়ে বক্তব্য দেন। নারীর প্রজনন স্বাস্থ্যের পাশাপাশি নারীর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতিও সমানভাবে গুরুত্ব দেওয়ার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights