ঢাবির নিয়মিত ক্লাস ১৩ মার্চ এবং অনলাইন ক্লাস ২০ মার্চ পর্যন্ত চলবে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস আগামী ১৩ মার্চ পর্যন্ত চলবে এবং ১৪ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ৬ মার্চ উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত ডিনস্ কমিটির এক সভায় পবিত্র রমজান মাস উপলক্ষ্যে অনলাইন ক্লাস চালু রাখার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত পরীক্ষাসমূহ যথারীতি চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights