কাপড় কাটার কাঁচি দিয়ে পল্লি চিকিৎসককে খুন

চট্টগ্রামের লোহাগাড়ায় কাপড় কাটার কাঁচি দিয়ে আঘাত করে নুরুল হক (৫৩) নামের এক পল্লী চিকিৎসককে খুন করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) রাতে উপজেলার কলাউজান ইউনিয়নের বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনা মামলা দায়ের করা হয়েছে।

নিহত নুরুল হক কলাউজান ইউনিয়নের বলিপাড়া এলাকার বাসিন্দা মৃত আজিজুর রহমানের ছেলে। তিনি জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্য ছিলেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।

এ ঘটনায় সজীব বড়ুয়া (৩৫) নামে এক দিনমজুরকে আটক করে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন। তিনি একই একই এলাকার খোকা বড়ুয়ার ছেলে।

জানা যায়, সোমবার রাতে কানুরাম বাজারে ফার্মেসিতে বসে রোগী দেখছিলেন পল্লি চিকিৎসক নুরুল হক। এ সময় তুচ্ছ বিষয় নিয়ে সজীবের সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে সজীব পাশের একটি দর্জির দোকান থেকে কাপড় কাটার কাঁচি নিয়ে নুরুল হকের মুখে উপর্যুপরি আঘাত করেন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান বলেন, সজিব দর্জির দোকানের কাচি দিয়ে পল্লি চিকিৎসককে আঘাত করে। এতে তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় লোকজন সজীবকে আটকে পিটিয়েছে। গ্রেফতার সজিব বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights